বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে বানভাসি সহায়তায় প্রচার পথযাত্রা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

August 23, 2017

মেহেরপুর নিউজ, ২৩ আগষ্ট: “ভিক্ষা দাও গো, ওগো পুরোবাসী ভিক্ষার দুয়ারে দাঁড়িয়ে আজ, ভিক্ষা দেওয়া আজ উচিৎ কাজ” এই প্রতিপাদ্যে বানভাসি সহায়তায় মেহেরপুরের সম্মিলিত উদ্যোগে’র প্রচার উপলক্ষে পথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকালে মেহেরপুর প্রেসক্লাব প্রাঙ্গন থেকে জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুলের নেতৃত্বে এ পথযাত্রা অনুষ্ঠিত হয়।

পথযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসনের কার্যালয় প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। পথযাত্রায় অন্যদের মধ্যে প্রেসক্লাবের সভাপতি আলামিন হোসেন, মেহেরপুরের সম্মিলিত উদ্যোগে’র আহবায়ক সিরাজুল ইসলাম, উপদেষ্টা তুহিন আরন্য, অভিজিৎ বোস মানু, অ্যাড. ঈল্লব ভট্রাচার্য, ডা. এমএ বাশার, সদস্য ইয়াদুল মোমিন, শোয়েব রহমান, মুজাহিদ মুন্না, সাজ্জাদুর খান মিলন, হোসেন খান রিপন, কামারুজ্জামান অনিকসহ বিভিন্ন সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

পরে জেলা প্রশাসন চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।