অন্যান্য

মেহেরপুরে বামনপাড়ায় ট্রাকের ধাক্কায় বৈদ্যুতিক খুটি ভেঙ্গে গেছে।। এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ

By মেহেরপুর নিউজ

March 07, 2014

 

মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ০৭ মার্চ: মেহেরপুর সদর উপজেলার বামনপাড়া মোড়ে ট্রাকের ধাক্কায় বৈদ্যুতিক খুটি ভেঙ্গে পড়ায় বামনপাড়া এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শুক্রবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাকের ব্যাপক ক্ষতি সাধন হলেও চালকরুপি হেলপার অক্ষত রয়েছে। জানা গেছে, বামনপাড়া গ্রামের ট্রাকের হেলপার রনি একটি ট্রাক চালিয়ে বন্দর থেকে বামনপাড়ায় আসছিলো। ঘটনার সময় বামনপাড়ার মোড় হয়ে আমদহ সড়কে প্রবেশের সময় নিয়ন্ত্রন হারিয়ে রাসতার পাশে একটি বৈদ্যুতিক খুটি সজোরে ধাক্কা মারে। বৈদ্যুতিক খুটে ভেঙ্গে পড়ে। এতে ট্রাকের সামনের অংশ ব্যাপক ক্ষতি হয়।এ সময় প্রান রক্ষার্থে হেলপার রনি ট্রাক লাফিয়ে পালিয়ে যায়। ওই ঘটনার পর থেকে বামনপাড়া এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে করে দেড় শতাধীক গ্রাহকসহ দু’গ্রামের ১০টি ডিবটিউবওয়েল বিদ্যুঃ সয়োগ বিচ্ছিন্ন হওয়ায় বন্ধ হয়ে যায়। মেহেরপুর বিদ্যুৎ সরবরাহ অফিস সুত্রে জানা গেছে, খুটিটির সংযোগ ঠিক করতে কমপক্ষে দু’দিন সময় লাগবে।