বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে বার্ষিক ক্রীড়া কর্মসূচীর আওতায় ফুটবল টুর্নামেন্ট শুরু

By মেহেরপুর নিউজ

April 05, 2018

মেহেরপুর নিউজ, ০৫ এপ্রিল: মেহেরপুর জেলা ক্রীড়া অফিসের বার্ষিক ক্রীড়া কর্মসূচীর আওতায় মেহেরপুর সদর উপজেলার আরআর মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফুটবল টুর্নামেন্ট শুরু করা হয়েছে।

বৃহস্পতিবার আরআর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান টুর্নামেন্টের উদ্বোধন করেন।

উদ্বোধনী খেলায় কামদেবপুর মাধ্যমিক বিদ্যালয় জয়লাভ করে। খেলায় কামদেবপুর মাধ্যমিক বিদ্যালয় ২-০ গোলে শাকিলা মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে।