মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুর সার্কিট হাউজ মিলনায়তনে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৮বাস্তবায়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ আতাউল গনি সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুল হালিম।
বক্তব্য রাখেন গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা দেলারা রহমান, মেহেরপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক এস এম শফিউল আজম, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক মন্টু, পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মোশাররফ হোসেন, সিডিপি’র কো-অর্ডিনেটর জন পি বিশ্বাস।
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক শফিকুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম প্রমূখ উপস্থিত ছিলেন।