বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে বাল্য বিবাহ নিরোধ দিবস পালিত

By মেহেরপুর নিউজ

October 12, 2017

মেহেরপুর নিউজ, ১২ অক্টোবর: মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা মহিলা অধিদপ্তরের উদ্যোগে বাল্য বিবাহ নিরোধ দিবস পালন উপলক্ষে মানববন্ধন, র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে এ উপলক্ষে র‌্যালী ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এসএম শফিউল আজম, পলাশীপাড়া সমাজ কল্যান সমিতির নির্বাহী পরিচালক মোসাররফ হোসেন, নারী নেত্রী রেহেনা খাতুন সেখানে উপস্থিত ছিলেন। পরে বাল্য বিবাহ নিরোধ দিবস উপলক্ষে আলোচনা সভা করা হয়।