বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে বাল্য বিবাহ নিরোধ সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

May 12, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা প্রশাসনের, রূপান্তর ও প্লান্ট ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় বাল্য বিবাহ নিরোধ সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাল্য বিবাহ নিরোধ সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম কর্মশালার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ আজিজুল ইসলাম বাল্য বিবাহের কুফল, এর শারীরিক, মানসিক ক্ষতি তুলে এর বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান। জেলা পরিষদের বক্তব্যে সামাজিক আন্দোলন গড়ে তোলা, জন্ম নিবন্ধন করার ক্ষেত্রে জন প্রতিনিধিদের সতর্ক থাকা সহ বিয়ে পড়ানোর সময় নিকাহ রেজিস্ট্রারদের আরো দায়িত্বশীল হওয়া আহ্বান জানান।

তিনি বাল্যবিবাহ নিরোধ কমিটির সদস্যদের সক্রিয় হওয়া ও আইনানুগ পদক্ষেপ গ্রহণের আহবান জানান। তিনি বলেন, বাংলাদেশ ডেমোগ্রাফিক ডিভিডেন্ট ভোগ করছে। আমাদের কর্মক্ষম জনগোষ্ঠীকে ঠিকমত কাজে লাগাতে পারলে দেশ দ্রুত সমৃদ্ধির পথ ধরে এগোবে।কিন্তু বাল্যবিবাহ এক্ষেত্রে আমাদের পিছনে টানবে। তিনি বাল্যবিবাহের অভিশাপ থেকে মেহেরপুর জেলাকে মুক্ত করার জন্য সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

কর্মশালায় অন্যদের মধ্যে মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুর সালাম, অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেন, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন,মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম,গাংনী উপজেলা চেয়ারম্যান এমএ খালেক প্রমুখ উপস্থিত ছিলেন।