বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে বাল্য বিবাহ প্রতিরোধে আলোচনা সভা

By মেহেরপুর নিউজ

December 07, 2015

মেহেরপুর নিউজ,০৭ ডিসেম্বর: মেহেরপুর জেলাকে বাল্য বিবাহ মুক্ত জেলা ঘোষনা করার লক্ষে জেলা প্রশাসনের উদ্যেগে  জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

সোমবার সকালে জেলা প্রশাসক মোঃ শফিকুল ইমলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খাইরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেমায়েত হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈনুল হাসান, গাংনী উপজেলা নির্বাহী অফিসার আব্দুল আমিন, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার হেমায়েত উদ্দিন, এনডিসি মোহাম্মদ নুর এ আলম প্রমুখ।