বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে বাল্য বিবাহ প্রতিরোধে প্রবীণদের সাথে আলোচনা

By মেহেরপুর নিউজ

January 21, 2016

মেহেরপুর নিউজ,২১ জানুয়ারী: মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুর প্রবীণ হিতৈষী সংঘের সহযোগীতায় বাল্য বিবাহ প্রতিরোধে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার বিকালে প্রবীণ হিতৈষী সংঘ প্রাঙ্গনে  প্রবীন হিতৈষী সংঘের সভাপতি ডা. রমেশ চন্দ্র নাথের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক হেমায়েত হোসেন। বক্তব্য রাখেন হিতৈষী সংঘের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল কালাম ।