অন্যান্য

মেহেরপুরে বাল্য বিয়ে প্রতিরোধে করনীয় শীর্ষক বাবা সমাবেশ অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

July 14, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৪ জুলাই:

মেহেরপুর সদর উপজেলার বাড়িবাঁকা সীমান্ত মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের উদ্যোগে সেভ দি চিলড্রেন ইউ এস এ’র সহযোগিতায় বুধবার বাড়িবাঁকা সীমান্ত মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে বাল্য বিয়ে প্রতিরোধে করনীয় শীর্ষক বাবা সমাবেশের আয়োজন করা হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আমজাদ হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেভ চাইন্ড প্রোটেকশান স্পেশালিস্ট জান্নাতুল ফেলদৌস। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, বুড়িপোতা ইউপি চেয়ারম্যান অ্যাড. শাহাজান আলী, নব নির্বাচিত চেয়ারম্যার আব্দুর রউফ মুকুল। বক্তব্য রাখেন প্রধান শিক্ষক রেজাউল করিম, সেভ দি চিলড্রেনের প্রতিনিধি এম আই নাহিল, এমরান চৌধুরী, এম এ কুদ্দুস, ছাত্রী তামান্না প্রমুখ।