টপ নিউজ

মেহেরপুরে বাস মালিক সমিতির সংবাদ সম্মেলন

By মেহেরপুর নিউজ

July 12, 2019

মেহেরপুর-কুষ্টিয়া-মুজিবনগর সড়কে শ্রমিকরা বাস চলাচল বন্ধ করে দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জেলা বাস ও মিনিবাস মালিক সমিতি। শুক্রবার বিকালে জেলা বাস ও মিনিবিাস মালিক সমিতি কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল সংবাদ সম্মেলন বক্তব্য দেন।

এসময় তিনি বলেন, মেহেরপুর-কুষ্টিয়া সড়কে বর্তমানে একটি বাস দিনে ২ট্রিপ বাস চলাচল করে। কিন্তু শ্রমিকরা মালিক পক্ষকে কিছু না বলে এক ট্রিপের দাবি তুলে বাস চলাচল বন্ধ করে দিয়েছে। যার কারণে সাধারণ গ্রাহকদের ভোগান্তি হচ্ছে। মালিকদের লক্ষ লক্ষ টাকার গাড়ি বন্ধ রয়েছে যা অত্যন্ত দু:খজনক।

সংবাদ সম্মেলনে জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সহসভাপতি মোজাম্মেল হোসেন, আলমগীর হোসেন, রেজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

#নিজস্ব প্রতিবেদক#