বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে বিআরটিএ’র ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা অনুষ্ঠিত

By Meherpur News

May 12, 2026

মেহেরপুর নিউজ:

মেহেরপুর বিআরটিএ’র উদ্যোগে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে মেহেরপুর কবি নজরুল শিক্ষা মঞ্জিল মাঠে ঝকঝকে পরিবেশে দিনব্যাপী এ পরীক্ষা সম্পন্ন হয়।

সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সিরাজুল ইসলামের উপস্থিতিতে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন ট্রাফিক সার্জেন্ট আব্দুল হান্নান এবং বিআরটিএ’র পরিদর্শক সাইদুর রহমানসহ অন্যান্যরা।

জানা গেছে, এবার মোট ২৫১ জন ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার জন্য আবেদন করলেও ১৯৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন।