বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে বিআরটিএ উদ্যোগে পেশাজীবী গাড়িচালকদের কর্মশালার উদ্বোধন

By মেহেরপুর নিউজ

August 26, 2020

মেহেরপুর নিউজ:

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) মেহেরপুরের উদ্যোগে পেশাজীবী গাড়িচালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।

বুধবার সকালের দিকে মেহেরপুর বি আর টি এ প্রাঙ্গণে এই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। মেহেরপুর-চুয়াডাঙ্গা অঞ্চলের সহকারী পরিচালক মোঃ আতিয়ার রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোটরযান পরিদর্শক জিয়াউর রহমান, মেহেরপুর জেলা ট্রাক, ট্রাংক লরি, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ কদর আলী, সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন বাবু, মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।