বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে বিআরটিএ এর উদ্যোগে ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

November 23, 2020

মেহেরপুর নিউজ :

মেহেরপুর বিআরটিএ এর উদ্যোগে ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে লিখিত মৌখিক পরীক্ষা শেষে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে ঝিকঝাক অনুষ্ঠিত হয়।

মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ অনিক ইসলাম উপস্থিত থাকে পরীক্ষা গ্রহণ করেন। প্রায় ২শ জন ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় অংশগ্রহণ করেন। মোটরযান পরিদর্শক জিয়াউর রহমান, ট্রাফিক ইনস্পেক্টর জাহাঙ্গীর হোসেন সেখানে উপস্থিত ছিলেন।