বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে বিএটিবির মহিলা শ্রমিকদের সড়ক অবরোধ ॥ ২ ঘন্টা পরিবহন চলাচল বন্ধ

By মেহেরপুর নিউজ

August 08, 2010

ইয়াদুল মোমিন:

মেহেরপুরের বিএটিবির মহিলা শ্রমিকরা বাস শ্রমিকদের দ্বারা লাঞ্চিত হওয়ায় বিএটিবির সামনে মেহেরপুর চুয়াডাঙ্গা সড়ক ২ ঘন্টা ধরে অবরোধ করে রাখে। একারনে ২ঘন্টা মেহেরপুর চুয়াডাঙ্গা সড়কের সড়কের সকল পরিবহন চলাচল বন্ধ ছিল ।পরে পুলিশ এসে বিচারের আশ্বাস দেয়ায তারা অবরোধ তুলে নিয়ে কাজে ফিরে যায়।

পুলিশ জানায়,আজ ৮ আগস্ট রোববার সকাল ৮ টার দিকে মেহেরপুরের বিভিন্ন গ্রাম থেকে  মহিলা শ্রমিকরা অবৈধ যান আলমসাধু যোগে বিএটিবিতে  কাজে যাগদান করতে আসার  পথে বাস শ্রমিকরা আলমসাধু আটকে দিয়ে মহিলা শ্রমিকদের গালিগালাজ করে।এত তারা ক্ষিপ্ত হয়ে সকল মহিলা শ্রমিক এক জোট হয়ে রাস্তা অবরোধ শুরু করে। সংবাদ পেয়ে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্আ গোলাম রহমান ঘটনাস্থলে পৌছে তাদের বিচারের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।