মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২০ মে: বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোটের শীর্ষ নেতাদের বিরুদ্ধে দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহার ও অবিলম্বে তাদের নি:শর্ত মুক্তি, ইলিয়াস আলী ও তার গাড়িচালক আনছার আলীকে জীবিত অবস্থায় ফেরত, গত সাড়ে তিন বছরের গুম-হত্যার প্রতিবাদ এবং নির্দলীয়, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে ১৮ দলীয় জোটের ডাকে সারাদেশে গন কর্মসূচী পালনের অংশ হিসেবে মেহেরপুর জেলায় গন অনশন কর্মসূচী পালন করেছে মেহেরপুর জেলা বিএনপি। আজ রোববার মেহেরপুর-০১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুনের নেতৃত্বে মেহেরপুর প্রেসক্লাবের সামনে এ গনঅনশন কর্মসূচীতে দলের জেলা,উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেয়। অনশনে বক্তব্য রাখেরন, মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, পৌর বিএনপি’র সভাপতি জাহাঙ্গির বিশ্বাস প্রমূখ।