রাজনীতি

মেহেরপুরে বিএনপি’র আলোচনা সভা

By মেহেরপুর নিউজ

September 11, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১২ সেপ্টেম্বর:

বিএনপি’র চেয়ার পার্সন বেগম খালেদা  জিয়ার কারামুক্তি দিবস উপলক্ষে মেহেরপুর জেলা বিএনপি’র অপর অংশের উদ্যোগে  রোববার দলের শাহাজীপাড়াস্থ কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিএনপি নেতা আনছার-উল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জিয়া পরিষদের সভাপতি সিরাজুল ইসলাম, বিএনপি নেতা আলমগীর হোসেন নূরুন্নবী বাবু, অ্যাড. মোখলেছুর রহমান স্বপন, কাজি মিজান মেনন, জেলা যুবদলের আহবায়ক জহুরুল ইসলাম বড় বাবু, জেলা স্বেচ্ছা সেবকদলের যুগ্ম আহবায়ক মোঃ মোস্তাকিম, সামছুর রহমান, সদর উপজেলা যুবদলের সভাপতি হাসিবুজ্জামান স্বপন, মুজিবনগর উপজেলা সম্পাদক আসাদুল হক, যুবনেতা আজমল হোসেন মিন্টু, পৌর যুবদলের সাংগাঠনিক সম্পাদক নাহিদ আহমেদ, ছাত্রদল নেতা মীর আলমগীর ইকবাল আলম প্রমুখ। পরে সেখানে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।