রাজনীতি

মেহেরপুরে বিএনপি’র উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

July 17, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৭ জুলাই: ২১ আগষ্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপি নেতাদের নামে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে মেহেরপুর জেলা বিএনপি’র উদ্যোগে শনিবার বিকেলে শহরে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। বিএনপি নেতা ইলিয়াস হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি দলের শাহাজীপাড়াস্থ কার্যালয় থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক দক্ষিণ করেন। মিছিলে অন্যান্যের মধ্যে বিএনপি নেতা আনছারুল হক, কর্নেল অবঃ সামস, আনারুল হক কালু, অ্যাড. মোখলেছুর রহমান স্বপন, নূরুন্নবী বাবু, জেলা যুবদলের আহবায়ক জহিরুল ইসলাম বড় বাবু, প্রভাষক ফয়েজ মোহাম্মদ, মোঃ মোস্তাকিম, মুজিবনগর উপজেলা যুবদলের সভাপতি গোলাম মহি হিরু, শহর সম্পাদক মোস্তাফিজুর রহমান তপন, সহসভাপতি রুহুল আমীন প্রমুখ উপস্থিত ছিলেন।