রাজনীতি

মেহেরপুরে বিএনপি’র কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবীতে জাসাসের মানববন্ধন কর্মসূচী

By মেহেরপুর নিউজ

May 06, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৬ মে: আজ রোববার বেলা ১১টার দিকে জাসাস মেহেরপুর জেলা শাখার উদ্যোগে ইলিয়াস আলী সহ বিএনপি,র কেন্দ্রীয় নেতৃবৃন্দের মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মেহেরপুর প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে নেতৃত্ব দেন জাসাসের মেহেরপুর জেলা শখার সভাপতি মাহফুজুর রহমান অশেষ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন। এসময় জেলা বিএনপি,র অংগ সংগঠনের নেতাকর্মীরা মানববন্ধনে অংশগ্রহণ করে। বক্তারা বর্তমান সরকারকে ব্যর্থ সরকার আখ্যায়িত করে অনতিবিলম্বে ইলিয়াস আলীকে ফিরিয়ে দেওয়ার আহবান জানান এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দকে মিথ্যা মামলা প্রত্যাহার এবং নিঃশর্ত মুক্তি দাবী করে।