রাজনীতি

মেহেরপুরে বিএনপি’র কেন্দ্রীয় নেতা আ,স,ম হান্নান শাহ-এর আগমন উপলক্ষে গণসংযোগ

By মেহেরপুর নিউজ

September 23, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ২৩ সেপ্টম্বর: আগামী ২৬ সেপ্টেম্বর বিএনপি’র কেন্দ্রীয় নেতা আ,স,ম হান্নান শাহ-এর মেহেরপুর আগমন উপলক্ষে মেহেরপুর জেলা বিএনপি’র উদ্যোগে গণসংযোগ করা হয়েছে। শনিবার বিকেলে সদর উপজেলার কালীগাংনী প্রথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত গণসংযোগ অনুষ্ঠানে প্রবীণ বিএনপি নেতা সবদুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র ১ নং যুগ্ম আহবায়ক ইলিয়াস হোসেন। এসময় বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক আনছারুল হক, বিএনপি’র অন্যতম নেতা কর্ণেল (অবঃ) সামসুল ইসলাম সামস্,জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি ও সাবেক ছাত্রদলের নেতা হাফিজুর রহমান হাফি, মেহেরপুর সরকারী কলেজের সাবেক ভিপি ও জেলা জিয়া ব্রীগেডের আহবায়ক মুজিবুল হক খান চৌধুরী হেলাল, এ্যাডঃ মখলেসুর রহমান স্বপন, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক প্রভাষক ফয়েজ মহম্মদ, জেলা ছাত্র দলের সভাপতি মোঃ মোস্তাকিম প্রমুখ।