মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৯ মার্চ: মেহেরপুরে বি,এন,পির প্রয়াত মহাসচিব বীর মুক্তিযোদ্ধা খন্দকার দেলোয়ার হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মেহেরপুর জেলা বিএনপি কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার মেহেরপুরের জেলা বিএনপি কার্যালয়ে বি,এন,পির প্রয়াত মহাসচিব বীর মুক্তিযোদ্ধা খন্দকার দেলোয়ার হোসেনের প্রথম মৃত্যুবাষীকী উপলক্ষে আলোচনা সভায় মেহেরপুর জেলা বিএনপি’র ১ নং যুগ্ম আহবায়ক ইলিয়াস হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপি’র ২ নং যুগ্ম আহবায়ক আনছারুল হক, বিএনপি নেতা কর্ণেল(অবঃ)সামসুল ইসলাম সামস,জেলা জিয়া পরিষদের সভাপতি সিরাজুল ইসলাম।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির সম্পাদক আনোয়ারুল হক কালু, বিএনপি নেতা এ্যাডঃ মোখলেসুর রহমান স্বপন,জেলা জিয়া পরিষদের সম্পাদক নুরুন্নবী বাবু, যুবদলের আহবায়ক জহুরুল ইসলাম বড়বাবু , যুগ্ম আহবায়ক প্রভাষক ফয়েজ মোহাম্মদ,পৌর যুবদল সম্পাদক মোস্তাফিজুর রহমান তপন,সাংগঠনিক সম্পাদক নাহিদ, জেলা যুবদল নেতা একরামূল হক একা ,আজমল হোসেন মিন্টু, সামসুল আজম লিল্টু, মাহিনুর বাবু, সবুর ,সাহিদুর , মনিরুজ্জামান মনজা, লতিব,মনি, ওমর ফারুক লিটন, জুলফিক্কার বাবু, রবি ,মোফিজুর রহমান মফি শহর ছাত্রদলের সভাপতি মীর আলমগীর ইকবাল প্রমুখ । আলোচনা শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয় ।