রাজনীতি

মেহেরপুরে বিএনপি’র বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

July 05, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৫ জুলাই: বাংলাদেশের ভবিষ্যত কান্ডারী বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নামে ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা দায়ের ও ঢাকায় বিএনপি’র মিছিলে ফ্যাসিস্টবাদি কায়দায় বোমা হামলার প্রতিবাদে সোমবার মেহেরপুর জেলা বিএনপি’র উদ্যোগে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। বিএনপি নেতা ইলিয়াস হোসেনের নেতৃত্বে মিছিলটি বিএনপি’র শাহাজিপাড়াস্থ কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে অন্যান্যের মধ্যে বিএনপি নেতা আনছারুল হক, হাফিজুর রহমান হাফি, আনোয়ারুল হক কালু, অ্যাড. মোখলেছুর রহমান স্বপন, জেলা যুবদলের আহবায়ক জহিরুল ইসলাম বড় বাবু, প্রভাষক ফয়েজ মহাম্মদ, মোঃ মোস্তাকিম সদর উপজেলা যুবদলের সভাপতি হাসিবুজ্জামান স্বপন, পৌর যুবদলের সম্পাদক মোস্তাফিজুর রহমান তপন প্রমুখ।