মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৭ নভেম্বর:
মেহেরপুর জেলা বিএনপি’র হরতাল সমর্থনে মিছিলে পুলিশের বাধায় ভিন্ন পন্থায় পিকেটিং করেছে নেতারা। আগামী ৩০ নভেম্বর বিরোধী দলের ডাকা হরতাল সফল করতে শনিবার সন্ধ্যায় মেহেরপুর জেলা বিএনপি’র শাহাজীপাড়াস্থ কার্যালয় থেকে মিছিল বের করলে পুলিশ তাতে বাধা দেয়। এসময় নেতৃবৃন্দ মিছিলের চেষ্ঠা করে ব্যর্থ হলে দলীয় কার্যালয়ের সামনে দাঁড়িয়ে শ্লোগান দিতে শুরু করে। এক পর্যায়ে সেখানে বক্তব্য রাখেন দলের সহসভাপতি ইলিয়াস হোসেন, বিএনপি নেতা অ্যাড. মোখলেছুর রহমান স্বপন সংক্ষিপ্ত বক্তব্য শেষে দলীয় নেতারা কয়েকটি ভাগে বিভক্ত হয়ে শহরের দোকানে দোকানে গিয়ে ৩০ নভেম্বর হরতাল পালন করার আহ্বান জানান। বিএনপি নেতা ইলিয়াস হোসেন, আনছার-উল হক, আলমগীর খান ছাতু, আব্দুর রহমান, আনোয়ারুল হক কালু, অ্যাড. মোখলেছুর রহমান স্বপন, প্রভাষক ফয়েজ মোহাম্মদসহ নেতৃবৃন্দ ওই আহ্বান জানান।