বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে বিএনপির ১০ দফা দাবিতে জনসভা

By মেহেরপুর নিউজ

May 19, 2023

মেহেরপুর নিউজ:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মেহেরপুর জেলা শাখার উদ্যোগে বেগম খালেদা জিয়ার মুক্তি,গায়েবী মামলা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ এর লোডশেডিং, দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদসহ ১০ দফা দাবিতে জনসভার আয়োজন করা হয়।

শুক্রবার বিকালে মেহেরপুর জেলা বিএনপির কার্যালয়ে সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক এমপি মাসুদ অরুনের সভাপতিত্ব সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডঃ জয়নাল আবেদীন।

জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বাবু জ্য়ন্ত কুমার কুন্ডু। সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন, জেলা বিএনপির সহ-সভাপতি জাবেদ মাসুদ মিলটন, আলমগীর খান ছাতু, সদর উপজেলা বিএনপি সভাপতি এডভোকেট মারুফ আহমেদ বিজন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম, গাংনী উপজেলা বিএনপির সভাপতি রেজাউল হক, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু,পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ফয়েজ আহমেদ, জেলা যুবদলের সভাপতি জাহিদুল ইসলাম, তাঁতিদলের সভাপতি আরজুল্লা,স্বেচ্ছাসেবক দলের সভাপতি আজমল হোসেন মিন্টু, জেলা ছাত্রদলের সভাপতি আকিব জাভেদ প্রমুখ।