রাজনীতি

মেহেরপুরে বিএনপি’র ৩৬ ঘন্টা হরতাল পালিত ।। রাত পোহালেই শিবিরের সকাল-সন্ধ্যা হরতাল শুরু

By মেহেরপুর নিউজ

April 10, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১০ এপ্রিল: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ নেতাদের জামিনা দিয়ে আদালতে প্রেরন করায় তাদের মুক্তির দাবিতে ডাকা ৩৬ ঘন্টা হরতাল মেহেরপুরের ৩ উপজেলায় শান্তিপূর্নভাবে পালিত হয়েছে। অপরদিকে, রাত পোহালেই শুরু হবে ছাত্রশিবিরের সকাল-সন্ধ্যা হরতাল। হরতালের কারণে মেহেরপুর থেকে দূরপাল্লার কোন গাড়ি ছেড়ে যায়নি। বন্ধ ছিলো আভ্যন্তরিণ রুটে যান চলাচল। কাঁচামাল বহনকারী ট্রাক চলাচল বন্ধ ছিলো। তবে রিকসা,ভ্যান,ইজিবাইক,নছিমন,করিমন সহ ব্যক্তিগত যানবাহন চলাচল স্বাভাবিক ছিলো। এদিকে,আগামীকার বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতালের সর্মথনে আমঝুপি বাজারে ঝটিকা মিছিল করেছে জেরা ছাত্রশিবিরের নেতাকর্মীরা। উল্লেখ্য,রোববার,বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ নেতাদের জামিনা দিয়ে আদালতে প্রেরন করায় তাদের মুক্তির দাবিতে মঙ্গল সকাল ৬টা থেকে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতালের ঘোষনা দেয় বিএনপি। অপরদিকে,ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার হোসেনকে রিমান্ডে নিয়ে নির্যাতনে প্রতিবাদে বৃহস্পতিবার সারাদেমে সকার-সন্ধ্যা হরতারের ঘোষনা দেয় শিবির।