রাজনীতি

মেহেরপুরে বিএনপি নেতা ইলিয়াস আলীকে ফেরতের দাবীতে বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবদল

By মেহেরপুর নিউজ

April 26, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৬ এপ্রিল: বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপির কেন্দ্রীয় সাংগাঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলীকে ফেরতের দাবিতে শহরে বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবদল। বৃহস্পতিবার  মেহেরপুর জেলা যুবদলের আহবায়ক জহিরুল ইসলাম বড়বাবুর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শহরের শাহাজীপাড়া থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে অন্যান্যের মধ্যে জেলা বিএনপি’র নেতা আনোয়ারুল হক কালু, অ্যাড. মোখলেছুর রহমান স্বপন, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ মোস্তাকিম, আজমল হোসেন মিন্টু, সদর উপজেলা যুবদলের সভাপতি হাসিবুজ্জামান স্বপন, মুজিবনগর উপজেলা সভাপতি গোলাম মহি হিরু, সম্পাদক আসাদুজ্জামান, পৌর সম্পাদক মোস্তাফিজুর রহমান তপন, আব্দুল লতিফ, ছাত্রদল নেতা রেমিম উপস্থিত ছিলেন।