বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে বিএনসিসি ‘র সদস্যরা নিজ নিজ প্রতিষ্ঠানে ফেরত

By মেহেরপুর নিউজ

August 13, 2024

মেহেরপুর নিউজঃ

১১ দফা আাদায়ের এর লক্ষ্যে প্রায় এক সপ্তাহব্যাপী কর্ম বিরতি শেষে চাকরিতে যোগদান করাই মেহেরপুরের ট্রাফিক ব্যবস্থাপনার সহযোগিতা করার পর বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ‘র সদস্যরা তাদের নিজ নিজ প্রতিষ্ঠানে ফিরে গেছেন।

গত ৮ আগস্ট থেকে বাংলাদেশ আনসার বাহিনী সদস্যদের পাশাপাশি বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের সদস্যরা ট্রাফিকের দায়িত্ব পালন করেন।

গত সোমবার থেকে পুলিশ সদস্যরা চাকরিতে যোগদান করার পর মঙ্গলবার ক্যাডেট সদস্যরা নিজ নিজ প্রতিষ্ঠানে ফিরে যান।

মেহেরপুর সরকারি কলেজ বিএনসিসির পি ইও ও মুন্সি রাশিদুল হক জানান, সুন্দরবন রেজিমেন্টের নির্দেশনায় ক্যাডেট সদস্যরা স্ব স্ব প্রতিষ্ঠানে ফিরে গেছেন।