রাজনীতি

মেহেরপুরে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি

By মেহেরপুর নিউজ

May 09, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৯ মে:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতাদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীকে ফিরিয়ে দেওয়ার দাবীতে শহরে বিক্ষোভ সমাবেশ করেছে মেহেরপুর জেলা বিএনপি।

আজ বুধবার দুপুরে মেহেরপুর প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নিবাহী কমিটির সদস্য ও মেহেরপুর-০১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন। সভাপতিত্ব করেন মেহেরপুর পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস। বক্তব্য রাখেন,জেলা বিএনপির সহসভাপতি আব্দুর রহমান,আলমগীর খান ছাতু,মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম প্রমূখ।