মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১২ নভেম্বর: বিচুলি বোঝায় পাওয়ার ট্রিলার থেকে পড়ে সাইদুল ইসলাম (৩৫) নামের এক কৃষক মারাত্মক আহত হয়েছে। তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার দুপুরের দিকে ওই ঘটনা ঘটে। জানা গেছে, ঘটনার দিন মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের রাজাপুর গ্রামের হযরত আলীর ছেলে সাইদুল বিচুলি বোঝায় একটি পাওয়ার ট্রিলার চড়ে একই ইউনিয়নের রাধাকান্তপুর গ্রাম থেকে রাজাপুর আসার পথে পাওয়ার ট্রিলার থেকে ছিটকে নীচে পড়ে এবং গড়তে গড়তে ভৈরব নদে চলে যায়। এতে সে মারাত্মক আহত হয়। সংজ্ঞাহীন অবস্থায় তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশংকাজনক।