বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে বিজয়ের মাস পালনের লক্ষ্যে প্রস্তুতি শুরু

By মেহেরপুর নিউজ

December 01, 2019

মেহেরপুর নিউজ:

শুরু হয়েছে বিজয়ের মাস আর এ মহান বিজয় দিবসকে সামনে রেখে মেহেরপুরে দিবসটি পালনের লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। বিজয় দিবসের প্রাক্কালে রয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস এবং মেহেরপুর মুক্ত দিবস।

আগামী ৬ ডিসেম্বর মেহেরপুর মুক্ত দিবস, ১৪ ডিসেম্বর রয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। এ তিনটি দিবসে মেহেরপুর শহীদ স্মৃতিসৌধ পুষ্প মাল্য অর্পণের মধ্য দিয়ে দিনগুলোর সূচনা করা হয়।

সে লক্ষ্যে ডিসেম্বরের শুরুতেই শহীদ স্মৃতিসৌধ কে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। রবিবার সকালে মেহেরপুর পৌরসভার উদ্যোগে শহীদ স্মৃতিসৌধ কে পরিষ্কার করার জন্য সেখানে লোক নিয়োগ করা হয়েছে এবং তারা পরিষ্কার-পরিচ্ছন্ন কাজ করে চলেছে ।