বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে বিজয় দিবস উপলক্ষে উপকমিটির আলোচনা সভা অনুষ্ঠিত

By Meherpur News

December 04, 2025

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে বিভিন্ন উপকমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম। এতে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম শাখাওয়ি ইবনে সাজ্জাদ, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত হোসেন, হাবিবুর রহমান, আবির আনসারী, খাদিজা খাতুন, ইন্সপেক্টর সেলিম রেজা, জহুরুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম সোনা, আনসারুল হক প্রমুখ।

আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসকে সফলভাবে উদযাপন করতে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা সভায় আলোচনা করা হয়।