মেহেরপুর নিউজ:
মেহেরপুর পুলিশ নারী কল্যাণ সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
পুলিশ নারী কল্যাণ সমিতির সভানেত্রী মিসেস তাহেরা রহমান শনিবার সকালে পুলিশ লাইন মিলনায়তনে চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করেন।
সেখানে অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, পুলিশ নারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ইরিন ইসরাত, কোষাধক্ষ্য রায়হানা তাহসিন প্রমুখ উপস্থিত ছিলেন।
মহান বিজয় দিবসের অঙ্কন প্রতিযোগিতায় মেহেরপুর শহরে বিভিন্ন প্রতিষ্ঠান শিশুর অংশগ্রহণ করে।