খেলাধুলা

মেহেরপুরে বিজয় দিবস টেনিস টুর্নামেন্ট জানে আলম – রবিউল জুটি চ্যাম্পিয়ন

By মেহেরপুর নিউজ

January 02, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর টেনিস ক্লাবের উদ্যোগে টেনিস মাঠে অনুষ্ঠিত বিজয় দিবস টেনিস টুর্নামেন্ট জানে আলম – রবিউল জুটি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

বুধবার রাতে মেহেরপুর টেনিস কোর্টে অনুষ্ঠিত ফাইনাল খেলায় আবু তাহের জুটিকে পরাজিত করে। পরে সেখানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

জেলা প্রশাসক মোঃ আতাউল গনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যদের মধ্যে পুলিশ সুপার এসএম মুরাদ আলি, প্রফেসর হাসানুজ্জামান মালেক প্রমুখ উপস্থিত ছিলেন।