বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে বিজয় ফুল প্রতিযোগিতার কমিটি গঠন

By মেহেরপুর নিউজ

October 28, 2019

মেহেরপুর নিউজ:

বিজয় ফুল প্রতিযোগিতা পক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোঃ আতাউল গনি সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইবাদত হোসেন, সহকারী কমিশনার মিথিলা দাস, সরকারি কলেজের সহকারী অধ্যাপক ফুয়াদ খান, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সেলিনা শারমিন আজহার, সহকারি শিক্ষক আব্দুস সালাম প্রমুখ। সভায় জেলা পর্যায়ে বিজয় ফুল প্রতিযোগিতা লক্ষ্যে বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়।