বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ

By Meherpur News

April 09, 2026

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে ২ দিনব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা উপলক্ষে ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় সিনিয়র ও জুনিয়র—দুই গ্রুপে অংশগ্রহণকারীদের মধ্য থেকে বিজয়ীদের নির্বাচন করা হয়।

সিনিয়র গ্রুপে প্রথম স্থান অর্জন করেন মেহেরপুর সরকারি মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী তামান্না আজমি। দ্বিতীয় স্থান অধিকার করেন একই কলেজের উম্মে খাদিজা, তৃতীয় ফৌজিয়া ফারিহা, চতুর্থ সাফরিন ইসলাম স্নেহা এবং পঞ্চম স্থান অর্জন করেন সামিয়া আনজুম।

অন্যদিকে জুনিয়র গ্রুপে প্রথম স্থান অর্জন করে মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী সামিয়া তাহসিন তাহা। দ্বিতীয় স্থান অধিকার করে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের আবদুল্লাহ আউফ, তৃতীয় একই বিদ্যালয়ের সাত্ত্বিক চক্রবর্তী, চতুর্থ মাবরি রাইমা এবং পঞ্চম জিনিয়াস ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের আবু জারিফ মোহাম্মদ যায়ান।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।