বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

By Meherpur News

April 09, 2026

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে সদর উপজেলা পর্যায়ে ২ দিনব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উপলক্ষে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে তাদের জ্ঞান ও মেধার পরিচয় তুলে ধরে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মনিরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার ফারুক উদ্দিন, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মনিরুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।