বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় কুইজ প্রতিযোগিতা

By মেহেরপুর নিউজ

January 30, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় পরিবেশ ও প্রকৃতি সুরক্ষায় বিজ্ঞান ও প্রযুক্তি শীর্ষক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় অনুষ্ঠান। মেহেরপুর শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীরা কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। সহকারী কমিশনার মিনহাজুল ইসলাম,মহিদুল হক ক্যুইজ প্রতিযোগিতা দেখভাল করেন ।