বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে বিজ্ঞান মেলায় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

January 31, 2024

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে ২ দিনব্যাপ ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলায় বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে মেহেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিজ্ঞান কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার ফারুক উদ্দিন, একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেন বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা পরিচালনা করেন।