মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে ২ দিনব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উপলক্ষে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ কুইজ প্রতিযোগিতায় মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
প্রতিযোগিতায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রথম স্থান, জিনিয়াস ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ দ্বিতীয় স্থান এবং কবি নজরুল শিক্ষা মঞ্জিল তৃতীয় স্থান অর্জন করে।
অনুষ্ঠানে উপজেলা শিক্ষা অফিসার মনিরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার ফারুক উদ্দিন এবং মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মনিরুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।