মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩১ ডিসেম্বর: মেহেরপুর ক্লাব আয়োজিত মেহেরপুর টেনিস কোর্টে অনুষ্ঠিত বিজয় দিবস টেনিস টুর্নামেন্টে আসলামউদ্দিন-ফজলুল হক জুটি ফাইনালে উঠেছে। শুক্রবার অনুষ্ঠিত দ্বিতীয় সেমি-ফাইনালে আসলামউদ্দিন-ফজলুল হক জুটি ৬-৩, ৬-১ সেটে আবু তাহের-রবিউল জুটিকে পরাজিত করে।