খেলাধুলা

মেহেরপুরে বিজয় দিবস ব্যাডমিন্টন টুর্নামেন্টে নেহাল-শাওন জুটি চ্যাম্পিয়ন

By মেহেরপুর নিউজ

December 27, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৭ ডিসেম্বর: মেহেরপুর বড়বাজার রংধনু কিশোর ক্লাবের উদ্যোগে শাহজীপাড়া ব্যাডমিন্টন কোটে অনুষ্ঠিত বিজয় দিবস ব্যাডমিন্টন টুর্নামেন্টে নেহাল-শাওন জুটি চ্যাম্পিয়ন হয়েছে। শনিবার বিকালে অনুষ্ঠিত খেলায় নেহাল-শাওন জুটি ১৫-০৮,১৫-০৬ সেটে মাহিন-শাহিল জুটিকে পরাজিত করে। খেলা শেষে সবুজ আহমেদ বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন। এ সময় রংধনুর সভাপতি বাধন, সম্পাদক ফাহিম, সেখানে উপস্থিত ছিলেন।