বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে বিডিআর’র গাঁজা উদ্ধার ॥ পুলিশের হাতে আটক ১২ আসামী

By মেহেরপুর নিউজ

June 17, 2010

মেহেরপুর নিউজ ২৪ ডট কম(১৭ জুন) নিউজ ডেস্ক ঃ

মেহেরপুর জেলা পুলিশ  জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে   বিভিন্ন মামলার  ১২ জন আসামীকে আটক করেছে । অপরদিকে  বিডিআর পরিত্যক্ত ৫শ গ্রাম গাঁজা উদ্ধার করেছে । পুলিশ জানায়  আজ ১৭ জুন বৃহস্পতিবার কাথুলী সীমান্ত ফাঁড়ির বিডিআর সদস্যরা মাঠের ভিতর থেকে পরিত্যক্ত অবস্থায় ৫শ গ্রাম গাঁজা উদ্ধার করেছে । একই দিনে পুলিশ অভিযান চালিয়ে জিআর মামলার ৬ জন, সিআর মামলার ৫জন  ও নিয়মিত মামলার ১ জন আসামীকে আটক করেছে ।