বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে বিদ্যালয় ব্যবস্থপনা কমিটির সদস্যেদের ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

By মেহেরপুর নিউজ

April 26, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৬ এপ্রিল: প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও সেভ দি চিলড্রেন এর যৌথ উদ্যেগে শিশুদের জন্য মৌলিক কর্ম সূচীর আওতায়  ৩ দিন ব্যাপি বিদ্যালয় ব্যবস্থপনা কমিটির সক্রিয়তা, দক্ষতা ও উন্নয়ন ভিত্তিক প্রশিক্ষণ শেষ হয়েছে। বুধবার মেহেরপুর সদর উপজেলার ইউ আর সি মিলানায়তনে  সদর উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মনোয়ার হোসেন এর সভাপতিত্বে সমাপনি অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সেভ দি চিলড্রেনের ডেপুটি ম্যানেজার খলিলুর রহমান, হোসনে আরা খাতুন, প্রজেক্ট অফিসার এম এ কুদ্দুস, ইউ আর সির প্রশিক্ষক জামাল উদ্দীন প্রমূখ।