শিক্ষা ও সংস্কৃতি

মেহেরপুরে বিদ্যালয় ব্যবস্থপাপনা কমিটির ৯ম ব্যাচের যৌথ প্রশিক্ষণ অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

January 16, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৫ জানুয়ারী: মেহেরপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে সেকেন্ডারি এডুকেশন কোয়ালিটি এন্ড একসেস এনহ্যান্সমেন্ট প্রজেক্টের আওতায় বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি এবং শিক্ষক-অভিভাবক সমিতির সদস্যদের সাক্ষরতা ও আন্তরিকতা বৃদ্ধি এবং বিকাশের লক্ষ্যে ৯ম ব্যাচের যৌথ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার  কবি নজরুল শিক্ষা মঞ্জিল মিলনায়তনে অনুষ্ঠিত প্রশিক্ষণ পরিচালনা করেন মেহেরপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, সহকারী শিক্ষা অফিসার হোসনে মোবারক, অবসরপ্রাপ্ত শিক্ষক আ কা ম ইসমাইল, সিরাজুল হক ।