মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১০ জুলাই: শনিবার রাতে মেহেরপুর শহরের পোস্ট অফিসপাড়ায় বিদ্যুত স্পৃষ্ট হয়ে ৩ মহিলা আহত হয়েছে। আহতদের মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, ঘটনার সময় বিশারতের মেয়ে জুলি(১৮), তার খালু তারিকের ঘরে আই পি এস চালু করতে গিয়ে বিদ্যুত স্পুষ্ট হয়। এ সময় তার চিৎকারে তার বোন জলি (২৪) এবং তারিকের স্ত্রী নাজমা (৩৫) বিদ্যুত স্পৃষ্ট জুলিকে উদ্ধার করতে গেলে তারাও বিদ্যুত স্পৃষ্ট হয়। এসময় আহত ৩ জনকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়।