মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৯ মে: মেহেরপুর শহরের কাথুলি সড়কে ভেটার ইট ভাটায় নির্মান কাজ করার সময় বিদ্যুস্পৃষ্ট হয়ে মানিকুল (২০) এর মুখমন্ডল পুড়ে মারাত্নক আহত হয়েছে। স্থানিয় শ্রমিকরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে । হাসপাতালে কর্তব্যরত ডাক্তার জানান আহত মানিকুলের মুখমন্ডল পুড়ে গেছে তার অবস্থা আশংকা জনক আমরা তাকে রাজশাহীতে রেফার্ড করেছি। জানাযায়, বুধবার সকালে কাথুলি সড়কে ভেটার ইট ভাটার একটি রুমে নির্মান কাজ করার সময় সটসাকেট হয়ে ঘরটি কারেন্ট হয়ে যায় এ সময় ঘরে থাকা মেহেরপুর সদর উপজেলার হরিরামপুর গ্রামের হানিফের ছেলে মানিকুল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গিয়ে চিৎকার দিলে ইট ভাটায় কাজ করা অন্যন্য শ্রমিকরা দ্রুত এসে তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।