মেহেরপুর নিউজ:
বিদ্যুৎস্পৃষ্টে শাহার বানু (৬০)নামের এক বৃদ্ধা আহত হয়েছে। তাকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার বেলা ১১ টার দিকে এ ঘটনা ঘটে।
আহত সাহারবানু মেহেরপুর শহরের কোটপাড়া এলাকার বাসিন্দা। জানা গেছে ঘটনার সময় শাহারবানুনঘাস কাটা মেশিন ঘাস করার জন্য বৈদ্যুতিক প্লাগে প্লাগ লাগাতে যায়, এ সময় তিনি বিদ্যুৎপৃষ্ঠ হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।