মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২০ জুন: মেহেরপুর শহরের কলেজ পাড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি গরুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরের দিকে ওই ঘটনা ঘটে।
জানা গেছে, বাসস্টান্ড পাড়ার শহিদুল ইসলামের ছেলে একরামুল হকের একটি গাভী চরতে চরতে কলেজ মোড় এলাকার আলহাজ্ব মো: শহিদুল ইসলামের বাড়ির আঙিনায় যায়। এ সময় পানি জমে থাকায় একটি ঘর আর্থ হয়ে যায়। গরুটি ওই স্থানে যাওয়ার সাথে সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।