বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

By মেহেরপুর নিউজ

December 09, 2015

মেহেরপুর নিউজ,০৯ ডিসেম্বর: মেহেরপুর সদর উপজেলার মদনাডাঙ্গা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবুল হাশেম (৫০) নামে এক প্রতিবন্ধী কৃষকের মৃত্যু হয়েছে। মৃত আবুল হাশেম নতুন মদনাডাঙ্গা গ্রামের দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা। বুধবার দুপুর আড়াইটার দিকে ওই গ্রামের কলাগাড়ির মাঠ এলাকায় নিজ জমিতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দুপুরের দিকে আবুল হাশেম কলাগাড়ির মাঠে নিজ জমিতে স্থাপিত গভীর নলকূপের বৈদ্যুতিক সুইচ দিতে গিয়ে বিদ্যুতায়িত হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব বলেন, পারিবারিকভাবে তার দাফনের প্রস্তুতি চলছে।