বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে বিদ্যুৎ পিষ্ঠ হয়ে নয়ন তারা নামের এক গৃহবধুর মৃত্যু

By মেহেরপুর নিউজ

August 07, 2010

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৭ আগস্ট :

মেহেরপুর সদর উপজেলার শালিকা গ্রামে বিদ্যুৎ পিষ্ট হয়ে মারা গেছে নয়ন তারা (৩০) নামের এক গৃহবধু । লাশ ময়নাতদন্ত শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

আজ ৭ আগস্ট শনিবার মেহেরপুর সদর উপজেলার শালিকা গ্রামের বিশিষ্ট মুক্তিযোদ্ধা আবুল কালামের মেয়ে একই গ্রামের আনারুলের স্ত্রী নয়ন তারা (৩০) পাশ্ববর্তি আমিন উদ্দীনের বাড়িতে বেড়াতে যায়। নয়ন তারা ঘরের দেয়ালে হাত দেয়ার সাথে সাথে বিদ্যুৎ পিষ্ট হয়ে মেজেতে লুটিয়ে পড়ে। ঘটনাস্থলেই সে মৃত্যু বরন করে ।