মেহেরপুর নিউজ,১০ ডিসেম্বর: বিদ্যুৎ সপ্তাহ উপলক্ষে মেহেরপুর ওজোপাডিকোর উদ্যোগে বৃহস্পতিবার সকালে একটি র্যালীর আয়োজন করা হয়।
ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী আসাদুর রহমানের নেতৃত্বে র্যালীটি শহরের ওয়াপদা মোড় থেকে শুরু করে বড়বাজার হোটেল বাজার হয়ে একই স্খানে গিয়ে শেষ হয়। র্যালীতে অন্যদের মধ্যে উপসহকারী প্রকৌশলী আব্দুল হালিম, শ্রমিক নেতা ইকবাল হোসেন, আবু জাফর প্রমুখ উপস্থিত ছিলেন।